Testo Rupkothar Jogote - Abanti Sithi feat. Rehan Rasul
Testo della canzone Rupkothar Jogote (Abanti Sithi feat. Rehan Rasul), tratta dall'album Rupkothar Jogote - Single
কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা
আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে
আমায় রেখো প্রিয় প্রহরে
যখনই মন কেমন করে
কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে
কোথাও ফুটেছে ফুল
কোথাও ঝরেছে তারা
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া
তুমি আমার স্বপ্নসারথি
জীবনে তুমি সেরা সত্যি
তুমি আমার স্বপ্নসারথি
জীবনে তুমি সেরা সত্যি
কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে
সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে
তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় থাকি
তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় আশায় থাকি
কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে
Credits
Writer(s): Sajid Sarker
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.