Testo Kibhabe - Dhi Harmony
Testo della canzone Kibhabe (Dhi Harmony), tratta dall'album Kolpona
তুমি আমার অদ্ভুত খেয়ালে
এলোমেলো চুলে আয়নার সামনে
যদি তুমি সামনে এসে দাঁড়াতে
কাছে যেতাম কোনো আবদারে।
চিন্তার এই অদ্ভুত আকাশে
কত কথা ঘোরেফেরে চারিপাশে
আজও যদি সামনে এসে দাঁড়াতে
ছুঁয়ে দিতাম প্রতি নিঃশ্বাসে।
একবার ফিরে চাও আমাকে
না-বলা কোনো কারণে
ডুবিয়ে দিতে চাই নিজেকে
তোমার ঐ শিহরণে
কি জানি কি ভাবে আমি যে
চেয়ে গ্যাছি এভাবেই তোমাকে
কি জানি কি ভাবে আমি যে
ভুলে গ্যাছি আমি আরো নিজেকে
সারাদিনই ভাবছি ক্যানো তোমাকে
ক্যানো তুমি মিশে গ্যাছো সব কিছুতে
যদি তুমি চাইতে কাছে আমাকে
ছুঁয়ে দিতাম কাছে এসে তোমাকে
সব ফেলে চাইছি শুধু আমি যে
দূরে ঠেলে দিয়ে বাকি সব কিছুকে
যদি তুমি ডাকতে কাছে আমাকে
চলে যেতাম আমি আরো কাছে।
একবার ফিরে চাও আমাকে
না-বলা কোনো কারণে
ডুবিয়ে দিতে চাই নিজেকে
তোমার ঐ শিহরণে
কি জানি কি ভাবে আমি যে
চেয়ে গ্যাছি এভাবেই তোমাকে
কি জানি কি ভাবে আমি যে
ভুলে গ্যাছি আমি আরো নিজেকে
Credits
Writer(s): Tanmoy Guha, Dhi Harmony
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.