Testo Gorobini Maa - Payal Dev
Testo della canzone Gorobini Maa (Payal Dev), tratta dall'album Jio Pagla
সাধ জাগে, স্বপ্ন জাগে, খুশির সে দিন বেশি দূরে না
আরে, সাধ জাগে, স্বপ্ন জাগে, খুশির সে দিন বেশি দূরে না
সখী হবে গরবিনি মা
সখী হবে গরবিনি মা
ও, আসবে রে, আসবে সে কোল আলো করে
বাজা, তোরা শাঁখ বাজা, দে উলু জোরে
সাধ করে মেটাতে সাধ যে, সাধেরই আয়োজন
সাধ করে মেটাতে সাধ যে, সাধেরই আয়োজন
ধীরে ধীরে ওঠো বসো, দেখেশুনে হাঁটো চলো
না গো তাড়াহুড়ো কোরো না
ভরা পেটে ভরা মাসে আমরা তো আছি পাশে
কী যে চাই শুধু বলো না
থালাবাটি সাজিয়েছি ডালে-ভাতে-মাছে
খেতে যা যা ভালোবাসো সব দেওয়া আছে
ভালো করে পেট পুরে খাও গো সাধেরই ভোজন
ভালো করে পেট পুরে খাও গো সাধেরই ভোজন
হাসিমুখে খেতে হবে (না হলে যে বৃথা যাবে)
এতসব করা খাটনি
জানি কীসে রুচি লাগে (টক খেতে সাধ জাগে)
সব শেষে খেয়ো চাটনি
থালাবাটি সাজিয়েছি ডালে-ভাতে-মাছে
খেতে যা যা ভালোবাসো সব দেওয়া আছে
ভালো করে পেট পুরে খাও গো সাধেরই ভোজন
ভালো করে পেট পুরে খাও গো সাধেরই ভোজন
সাধ জাগে, স্বপ্ন জাগে, খুশির সে দিন বেশি দূরে না
সখী হবে গরবিনি মা
সখী হবে গরবিনি মা
Credits
Writer(s): Jeet Ganguly, Priyo Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.